প্রথম নীল

এ আকাশের নীলে প্রথম পলাশ
এ পূর্নিমার মাঝরাতের জ্যোৎস্না
এ হাওয়ার প্রানে প্রথম কালবৈশাখীর আবেশ...
এসব তোমরা নাও
এ কৃষ্টির সমস্ত উল্লাস তোমদের হউক... 
এ সৃষ্টির রূপ রস গন্ধ স্পর্শ আমার কিচ্ছূরই আর প্রয়োজন নেই.. 
আমি গভীর ভাবে মুগ্ধ মানুষ.. 
যে সারা বছর একটা বসন্তের জন্য অপেক্ষা করে.. 
প্রিয় মুখে দু হাত  দিয়ে প্রথম নীল রঙটা মাখাবে  বলে...

Comments