কোনো কবিতাকে একটা কাগজের পাতায় কিংবা দ্বিমাত্রিক আধারে আটকে রাখা যায়না..
কবিতারা জন্ম নেয় বুনো ফুলের হোলদেটে পরাগ হয়ে...
কবিতারা বাতাসে মিশে যায়।
বাতাসের আবেশ বদলে দেয়...
একটা কবিতা জন্ম নিলে
ঘোর বর্ষার মৌসুমী হাওয়াতেও বসন্তের রঙ লাগে..
কৃষ্ণ চূড়া ভেসে যায় রাস্তার জমা জলে..
একটা কবিতা জন্মনিলে হাহাকারহাহাকারের সাথে প্রাণের সক্ষতা বাড়ে....
আত্মার বুকে সে রেখে আসে একটা কাঠ গোলাপ...
আর তার আনমোনা গান হয়ে অজান্তেই বেড়িয়ে আসে প্রাচীন দীর্ঘনিঃশ্বাস...
এমন সমস্ত দীর্ঘশ্বাসের তলানিতে রাখা আছে অতি গোছানো আঁতুড়ঘর....
সেখানে আরো একটা নতুন কবিতা জন্ম নিচ্ছে এখন....
Comments
Post a Comment