ঘোলাটে বিকেল মনে পড়ার মতন মুখ করে থাকে..
হয়তো কারো সাথে এক বিশাল গঙ্গা দেখার কথা ছিলো অনেক আগে...
আলতো আলোতে একটা দুটো হলুদ রঙ ধরা গাছের পাতার দিকে তাকিয়ে জীবন ভোরের সমস্ত ভাবনাকে সত্যির মতন লাগে..
সন্ধ্যে নামে..
সমস্ত নক্ষত্রের ছায়া নেমে আসে স্থীর জলে..
নদী মরে গিয়েছে কম দিন হলোনা
স্রোত শুকিয়ে মৃতপ্রায় বিস্তির্ণ মাঠ..
সেখানে এখন পুরোনো দের পরবর্তী অতি পুরোনো শশ্মান..
দাউ দাউ করে আগুন জ্বলে কখনো, কখনো নিভু তাপে উড়ে যায় ছাই..
বিশাল গঙ্গার পাশে এরম কত শত শশ্মানে
কত শত নরম বিকেলের লাশ জ্বলতে জ্বলতে আঁধারের মতন কালো হয়ে যায়..
একাকী মাঠের গাল ছুয়ে চোখ বুজে ফেলে নদীর বাঁক....
আমি সে মড়া চড়ায় বসে জোয়াড়, ভাটার চিহ্ন খুঁজি..
কোনদিকে জোয়ার আর কোন দিকে ভাটার ছাপ লেগে আছে এখনো..
Comments
Post a Comment