পুড়োনোর মতন আবারও বেঁচে উঠে দেখি চেনা শ্মশানে পড়ে আছি আজও
একই চিতায়,
আমি জেগে আছি
সারা রাত ধরে আমার জ্বলন্ত আগুনের গলার নীচের পাশে একটা চুমু খাবো বলে..
কুয়াশা আর ঘোলাটে ভোরের শিশিড়ে ঠোঁট মুছে এখন আমি ঘুমোতে যাবো..
তুমি জেগে উঠে একটা দাগ ও খুঁজে পাবে না আয়নায়.. ।
এমন দাগহীন বন্যতায় ভালোবাসতে পারেছে কেউ?
এমন রাতহীন অন্ধকারের জমাট নীল, কে রেখে যেতে পারবে লালচে ভোরের চামড়ায়... ?
আমি ছাড়া।।
Comments
Post a Comment