তাকে নিয়ে কিছু লিখতে চাইলে...
এমন করে সন্ধ্যা নামে
আস্তে আস্তে,
সিঁড়ি বেয়ে,
একটার পর একটা আরো গভীর রঙে পা ফেলে ।
তখন আমার কারো কোলে মাথা রেখে কাটা ঘুড়ি দেখতে ইচ্ছে হয়,
আরো একটা দিন কেটে রাত্রি নামে...
দূরত্বে সমস্ত সন্ধ্যারাই হঠাৎ মাঝরাত ডেকে নেয়...
Comments
Post a Comment