দুর্বলতা

.. এমন বৃষ্টি লাগা অন্ধকারে
এমন ভেঝা গন্ধে 
আমার দুর্বলতারা  জানলায় এসে দাড়াতো
ভেজা কাঁচ মুছে দেখতাম  দুটো চোখ

শেষ বিকেলের  হাওয়ায় ওড়া প্রথম ভেজা  ঠান্ডার মতন দুটো চোখ...

এমন বৃষ্টি লাগা অন্ধকারে
এমন ভেঝা গন্ধে 
আমার দুর্বলতারা  জানলায় এসে দাড়ায়
ভেজা কাঁচ মুছে দেখি অনেক রকম মুখ
আর   আজও সব মুখেই  সেই চেনা দুটো চোখ

শেষ বিকেলের  হাওয়ায় ওড়া প্রথম ভেজা  ঠান্ডার মতন দুটো চোখ...

Comments