মন ভাল নেই ..

আজ মন ভালো নেই...
তোমায় ভীষণ ভাবে চাইতে চাইতে
 আমার সমস্ত লেখা গুলো তোমায় মেখে গন্ধ ছড়াচ্ছে আমার চারদিকে....
সেই পোড়া ধূপ তোমার মতই জেদি..
ছাই ছড়িয়ে নোঙরা করে...
তোমায়ে ছুঁতে চাওয়া নিশ্বাসগুলো বিশ্বাসহীন দুর্বলতা..
রক্তে আজও জমানো চ্যাট চ্যাটে সেই প্রাচীন চর্বি...
তোমার আভাস পেলে আবার তারা জতুগৃহ ...
জ্বলে ওঠে ,পুড়িয়ে দেয়ে গরম লাগায় আর নিভে গেলে অন্ধকারে গন্ধ ছড়ায় 'আজ মন ভাল নেই '..............

Comments