একটা বর্ষা

একটা বর্ষা কতো কিছু দিতে পারে ।
চোখ ভর্তি সবুজ  ,
রাত ভর্তি  বৃষ্টি  
রাস্তা ভর্তি জল ,
চটি ভর্তি কাদা
আর ,
আর দিতে পারে আমার ঘর ভর স্যাঁত স্যাঁতে ভাব।
যার প্রতি কণায়ে ছত্রাকের মতন বেড়ে উঠছিস তুই....
আমি ঘরের পাখাটা অল্প আস্তে করে সেই সাদা পশমের মাথায়ে হাত
রেখে ঘুমোতে যাই....
একটা বর্ষা কতো কিছু দিতে পারে ।

তবু  ছত্রাক গুলোর বুকে  আমার জন্য একটা  অর্কিড ফোটাতে পারে কি ?
পারে না হয়তো ....

Comments