চৌকাঠ

ওই চৌকাঠ পাড় হইনি কখনো...
পাড় হওয়ার কথাও ছিলো  না কোনোদিন।
তবু ভালো করে দেখলে পাবে গন্ডীর বারন পাশে
আমার পায়ের ছাপ,
বহুদুর প্রবেশ করেছে,
হারিয়েছে ,
ছটফঠ করেছে,
তবু বেরিয়ে আসতে পারেনি চেষ্টা করেও।
ওই চৌকাঠ আমি পাড় হইনি কখনো...
যে রেখে গেছে আমার পায়ের ছাপ
সে আমার প্রেতাত্মা হতেপারে
যত বার মরেছি প্রতিবার কবিতা হয়ে আত্মারা পেড়িয়েছে  চৌকাঠ...।
সত্যি বলছি ওই চৌকাঠে পা রাখিনি কনোদিন...
শুধু হাঁড়ি কাঠ ভেবে গলা দিয়েছি ওখানে
যতবার তোমার তাকে দেখেছি নির্দিধায়
ওই চৌকাঠ পার হতে.....॥

Comments